শিরোনাম
◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে তিনটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত পান্নু মিয়ার এম এম বি এম ব্রিকস, পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ^রবা এলাকার আব্দুর রশিদ মিয়ার এ এম বি এম ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ সময় এস্কেভেটর দিয়ে ভাটাতে ইট পোড়ানো গোল প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়। এদিন সকাল ৯ টা থেকে দুপুর পর্ষন্ত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

এ অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। কিন্তু ভাটা মালিকগণ সেই নিয়ম অমান্য করে দীর্ঘদিন অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছিল। এজন্য ইটভাটা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করে তিনটি ভাটা নষ্ট করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়