শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর থানা রোড এলাকায় জয় ফার্মায় ও এর পেছনে অবস্থিত বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফার্মেসির মালিক কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও কর্মচারী শ্রী ধাম বাছার। এ সময় ২৩ লিটার মদ জব্দ করা হয়। আটক কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোর কুমার অবৈধভাবে থানারোড এলাকায় মদ বিক্রি করে আসছেন। তারা বাড়ির সামনেই তাদের ওষুধের দোকানে রেখে মদ বিক্রি করে আসছিলেন। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের লোকজনের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে আটক কিশোর কুমার সাহা শহরের প্রবেশমুখ উত্তর তেমুহনী এলাকায়ও দীর্ঘদিন ধরে দেশি মদের দোকান পরিচালনা করে আসছে। নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ রয়েছে। দোকানটিকে কেন্দ্র করে আশপাশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। সচেতন মহলের মতে, প্রকাশ্যে মদ বিক্রি তরুণ সমাজকে আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয়রা দ্রুত এ ধরনের মদ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা আশা করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়