শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধীরে ধীরে প্রেমের সম্পর্ক, গড়িয়েছে শারীরিক সম্পর্কেও: বিয়ের দাবিতে বিধবার অনশন, লাপাত্তা যুবক!

২০১৬ সাল থেকে পরিচয়। তারপর থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক, গড়িয়েছে শারীরিক সম্পর্কেও। পরবর্তীতে দীর্ঘদিন থেকে বিয়ের আশ্বাসে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিক হৃদয়ের (২৯) নোয়াখালীর সোনাইমুড়ীর বাড়িতে বিয়ের দাবিতে গত রোববার হাজির হয়েছেন ঢাকার ডেমরার একটি বিউটি পার্লারের মালিক এক সন্তানের জননী বিধবা রুপা (২৭)। 

রুপা জানান, সে একটি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতো। যার সুবাদে নোয়াখালীর বিভিন্ন অনুষ্ঠানে তাকে নাচ করতে আসতে হতো। এ সময় তার সঙ্গে নাচের জুটি হিসেবে কাজ করতো হৃদয়, সেখান থেকে মন দেয়া-নেয়া। তারপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও চাটখিলের একটি আবাসিক হোটেল এবং হৃদয়ের বাড়ি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল গ্রামের বাড়িতে রুপার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

এভাবেই চলছিল রুপা আর হৃদয়ের দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু গত শনিবার রুপা জানতে পারে হৃদয় তার অজান্তেই অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। আর এটা জেনেই সে রোববার ছুটে আসে হৃদয়ের বাড়িতে। কিন্তু রুপার ফিরে আসার খবরে হৃদয়সহ পুরো পরিবার ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। হৃদয়ের খোঁজে গত দু’দিন থেকে রুপা তাদের বাড়িতে অবস্থান নেয়।

রুপা আরও জানায়, সম্পর্কের সুযোগ নিয়ে হৃদয় বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেইল করে তিন লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে। এর আগেও বিয়ের দাবিতে হৃদয়ের গ্রামের বাড়িতে এলে রুপাকে হৃদয় ও তার বাবা খায়রুল বাসারসহ তার পরিবারের লোকজন তার সঙ্গে সুন্দর আচরণ করে এবং তাদের সম্পর্ক মেনে নেয়ার আশ্বাস দেয়।

কিন্তু পরবর্তীতে হৃদয় তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিলে সে পুনরায় তাদের বাড়িতে এলে হৃদয় এবং তার বাবাসহ পরিবারের লোকজন তার ওপর নির্মম নির্যাতন করে। গত রোববার হৃদয়ের বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বললে হৃদয়ের নারীঘটিত বিষয় নিয়ে একাধিক তথ্য জানা যায়।

তারা বলেন, হৃদয় এ রকম ঘটনা আগেও ঘটিয়েছে। এলাকাবাসী হৃদয়ের এসব অপকর্মের বিচার দাবি করেন। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বাবলুর সঙ্গে কথা বললে তিনি মানবজমিনকে জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে ভুক্তভোগীকে আইনগতভাবে সার্বিক সহযোগিতা করবেন বলেও জানান তিনি। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ