শিরোনাম
◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে সাংবাদিকের বাড়ীতে হামলার ঘটনায় ২ যুবক আটক

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রাতেই অভিযান চালিয়ে মেন্দারবেড় গ্রাম থেকে পিংনা রাধানগর গ্রামের শিবলু মিয়া (২৩) ও আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রামের তুশার মিয়াকে (৩৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বড় ছুড়ি ও দেশীয় চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে দৈনিক বাংলার খবর পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলামের বাড়ীতে হামলা ভাঙচুর চালায় একদল দুষ্কৃতকারী। এসময় বিষয়টি তারাকান্দি সেনাবাহিনী ক্যাম্পে জানান রফিকুল। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

এরপর রাতেই অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের মেন্দারবেড় গ্রাম থেকে তুশার মিয়া (৩৫) ও পিংনা রাধানগর গ্রামের শিবলু মিয়া (২৩) কে দেশীয় অস্ত্রসহ আটক করে যৌথবাহিনী। পরে শনিবার সকালে আটককৃতদের দেশীয় অস্ত্র সহ থানায় হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা গভীর রাতে তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন গাছের চারা কুপিয়ে নষ্ট করে ফেলে। এতে আতঙ্কিত হয়ে তিনি প্রশাসনিক সহায়তা চান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাশেদুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়