শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪ ) নামে অষ্টম শ্রেণির এক  ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত রাসেল সেতাই  গ্রামের উত্তরপাড়ার আনারুল মন্ডলের ছেলে এবং সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, স্কুলের ছুটির দিন হওয়ায় পিকনিক করার উদ্দেশ্য রাসেল ও কয়েকজন বন্ধু মিলে মাঠে আম বাগানে কাঠখড়ি কুড়াতে গিয়েছিল। আম গাছের ভাঙ্গা ডালপালা নিয়ে আসার সময় অসাবধানতায় রাসেল ওই বাগান দিয়ে যাওয়া বিদ্যুৎ এর তারে স্পর্শ হয়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহটি দাফন করতে অনুমতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ