শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ অনুপ্রবেশকালে শার্শা সীমান্তে ৫ বাংলাদেশি আটক

আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশি পাঁচজন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। 

বুধবার(১০ সেপ্টম্বর)  দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার কায়বা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার নলতা এলাকার মৃত ঝাড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকার জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকা জেলার মিরপুর এলাকার হুমায়ুন তারুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) এবং বেনাপোল পোর্ট থানার তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশি এই পাঁচ নাগরিককে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়