শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র মামলায় যুবককে ১০ বছর কারাদণ্ড

মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২২) নামে যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রাব্বি পাবনা জেলার ঈশ্বরদী থানার দরি-নাড়িচা এলাকার মৃত মাইনুল বিশ্বাসের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২৩ সালের ২২ নভেম্বর গোপন সংবাদ ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার-বুলনপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

পরেরদিন র‌্যাবের এসআই নিখিল চন্দ্র সরকার বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শাহিনুর রহমান ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাবিবকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়