শিরোনাম
◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ ◈ ভেনেজুয়েলার পর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা!

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুম-খুনেরর শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি : এ্যানি

‎জহিরুল ইসলাম শিবলু. ‎লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছরে যারা গুম- খুনের শিকার হয়েছে,  তাদের ত্যাগ অপরিসীম। তাদের পরিবারের ত্যাগ শুধু শিকার করে শেষ করা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপি এসব গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়  মাঠে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

‎এ সময় এ্যানি স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের নেতা প্রেসিডেন্ট জিয়া এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, সামনে নতুন বাংলাদেশ গঠনের সুযোগর রয়েছে। ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে এজন্য নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মো. হাছিবুর রহমান, এডভোকেট হাফিজুর রহমান, বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়