শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে গরু সহ ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ 

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ- শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু জব্দ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র বিশেষ পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওইসময় ৩৫ হাজার ৪শ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব চোরাচালানী মালামালের মূল্য প্রায় ১৬ লাখ ৮১ হাজার ৫শ টাকা।

তবে অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়