শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবর্তীপুরে পরীক্ষার ফি না দেয়ার ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ শিক্ষকের

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুর পার্বতীপুরে পরীক্ষার ফ্রি না দেওয়ায়  পরীক্ষা হলে ছাত্রীর সাথে অসৌজন্যমুলক আচরন করেছে সহকারি শিক্ষক।

পাবর্তীপুর প্রান কেন্দ্রে অবস্থতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী মারিয়া আকতার রিয়া গত ১ সেপেম্বর সকালে ইংরাজী ১ ম পত্রের পরিক্ষা দিতে যায়। পরীক্ষা চলাকালিন স্কুলের সহকারী শিক্ষক ( বিএসসি)  মিজানুর রহমার রুমে ঢুকে ছাত্রীকে দাড় করিয়ে বলে তোর বাপের স্কুল, বাপের খাতা কলম দিযে পরিক্ষা দিচ্ছ। এ সময় ছাত্রীটি কেঁদে বাড়িতে চলে আসে তার পিতা মাতাকে অবহিত করে এবং ছাত্রী রিযা বলেন আব্বু আমি আর ঐ স্কুলে পরীক্ষা দিতে যাবনা তোমরা যদি পরিক্ষা দিতে বাধ্য কর  আমি আত্মহত্যা করবো। 

সরে জমিনে গিয়ে দেখা যায় দশম শ্রেণীর মোট ছাত্র-ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা  ১৫৭ জন প্রথম দিন পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭১জন। মারিয়া আক্তার রিয়া ঘটনার দিন থেকে স্কুলে অনুপস্থিত রয়েছে। এব্যাপারে স্কুলের পরীক্ষার রুমে দাযিত্ব থাকা দুইজন শিক্ষক বলেন এভাবে রুমে ঢুকে সরাসরি পরীক্ষ চলাকালিন সময় সবার সামনে এভাবে অসৌজন্যমুলক আচরন করা ঠিক হয়নি।  তার পরিক্ষা ফি বাকি আছে ভাল কথা, পরে ছাত্রীটিকে ভাল ভাবে বলতে  পারতো। 

শিক্ষক মিজানুর সঙ্গে কথা বললে তিনি জানান ঘটনা তিনি সত্যতা স্বীকার করেন যে তার পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিন সুসম্পর্ক তাই নিজের মনে করে কথাটা বলি কিন্তু বলাতে যে ঘটনাটি এতদূর ঘটবে তা আমার জানা ছিল না। 

বিযয়টি নিয়ে প্রধান শিক্ষক মানিক কুমার বলেন, ঘটনাটা শুনে আমি তদন্ত করে দেখি শিক্ষক মিজানুর রহমান ছাত্রীর সঙ্গে যে আচরন করেছে সেটা তিনি ঠিক করেনি এ ব্যাপারে ম্যানেজিং কমিটির মাধ্যমে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ আমি শুনেছি তবে লিখিত অভিযোগ এখনো পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়