শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক পাচারকা‌রি গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীতে দা‌য়িত্বরত সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাত এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক পাচারকা‌রিকে আটক ক‌রে‌ছে । বুধবার সন্ধ‌্যায় বাঁশখালীতে দা‌য়িত্বরত সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের সু‌ত্রে এ তথ‌্য জানা যায়।

আটককৃতরা হলেন-মাহফুজুর রহমান (২৫), মোঃ রাসেল তাজু (১৮), আফরা বেগম (৩০) ও ফাতেমা বেগম (২৩)। স্থানীয় ও সেনাবা‌হিনীর প্রদত্ত তথ‌্যসু‌ত্রে জানা যায়, মাদক পাচারকা‌রি চক্র কক্সবাজারের পেকুয়া থেকে বাঁশখালী সড়ক ব্যবহার করে ইয়াবা পাচার করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাত এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার বিকা‌লে নাপোড়া এলাকা থেকে প্রথমে মাহফুজুর রহমানকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে রা‌তে কালীপু‌রের গুনাগরী এলাকা থেকে নজরুল ইসলামের ছেলে মো : রাসেল তাজু আটক করে। তাদের দুইজনের বাড়ি আনোয়ারা উপজেলায়। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে পালিয়ে যাওয়ার সময় পাচারকা‌রি চক্রের দুই নারী সদস্য আফরা বেগম ও ফাতেমা বেগমকে পেকুৃযার টৈইটং এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী জানায়, আটককৃতরা একটি মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাচারকা‌রি চ‌ক্রের এ সদস‌্যরা বিগত ২/৩ মা‌সে নানা কৌশ‌লে ২০ বার কক্সবাজার হতে চট্টগ্রাম মাদক পাচার করেছে। তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌নের জন‌্য থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়