শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ সে‌প্টেম্বর) বিকেল ৩টার দি‌কে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তী সময়ে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে এক বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় কারাগারে।

ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলাটি চলমান।

সম্প্রতি অভিযুক্ত সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য আজ জেলা আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম বলেন, ‘সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন আদালতে জামিন নিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই। তাই আদালতের রায়ের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়