শিরোনাম
◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন, বড় ভাই আহত 

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় উপর্যুপরি ছুরিকাঘাতে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জনি দাশ (১৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জীবন দাশ জয়।

নিহতের পরিবার জানায়, আজ বুধবার (৩ জুলাই) ভোররাতে চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে এক বা একাধিক ব্যক্তি। এসময় দরজা খুলে চোরকে ঝাপটে ধরলে দুর্বৃত্তদের একজন জনি ও তার ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাতত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

জনি দাশের বাড়ি বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামে। তার বাবা নর্ধন দাশ শহরের চৌধুরী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী।

পুলিশ বলছে, ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চোর বা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে হত্যায় ব্যবহৃত ছোরাসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়