শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১১:৪২ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালতলীতে বিড়াল খুঁজে পেতে ঘোষণা করা হয়েছে পুরস্কার!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে একটি হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন মারিয়া নামে এক কলেজ শিক্ষার্থী। প্রিয় পোষা বিড়ালটিকে খুঁজে পেতে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। তিনি বিড়ালটির সন্ধানদাতাকে নগদ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া প্রায় তিন মাস ধরে একটি বিড়ালটি লালন-পালন করেছেন। গত ১৯ মে সন্ধ্যায় তার প্রিয় পোষা বিড়ালটি নিখোঁজ হয়। সন্ধান চেয়ে বিড়ালটির ছবি দিয়ে শহরে পোস্টার সাটিয়ে সেই পোস্টারে লিখেন, বিড়ালটি সাদা-রঙের লম্বা লোমওয়ালা, বড় চোঁখের ছিলো, বয়স ৪ মাস ১০ দিন। বিড়ালটিকে ‘সিম্বা’
বলে ডাকলে সাড়া দিতো। সম্ভবত বিড়ালটি হারিয়ে গেছে বা কেউ ভুলে নিয়ে গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বিড়ালটির খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন। বিড়ালটির সন্ধান দিতে পারলে তাকে হাজার টাকা পুরস্কৃত করা হবে।

মারিয়া বলেন, ‘আমি শখের বসে গত মার্চ মাসে বরিশাল থেকে ৫ হাজার টাকায় বিড়ালটি ক্রয় করে তালতলীতে নিয়ে আসি। তখন ওর বয়স ছিলো ১ মাস ১৭ দিন। এরপর থেকে তাকে পোষা শুরু করি। ধীরে ধীরে সে আমার খুব আপন হয়ে ওঠে। আদর করে নাম রেখেছি ‘সিম্বা’। ওরে ‘সিম্বা’ বলে ডাক দিলেই সাড়া দিতো। গত ১৯ মে সন্ধ্যায় প্রিয় বিড়ালটি নিখোঁজ হয়ে
যায়। জানিনা বিড়ালটা এখন কোথায় আছে, কি খাচ্ছে এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। আমার ‘সিম্বা’ হয়তো আমাকেও পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়