শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরে ডুব দিলেও শেষ রক্ষা হয়নি এক ইউপি সদস্যের

দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও)

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার : কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরে ডুব দিলেও শেষ রক্ষা হয়নি এক ইউপি সদস্যের। নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক বাবুলকে শেষ পর্যন্ত গ্রেফতার করে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানে অংশ নেয়া কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় মৃত আমির হামজার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক ছিলেন।

পুলিশ খবর পেয়ে অভিযান চালালে বাবুল একটি বড় পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে চেষ্টা করেন। তবে পুকুরের অপর প্রান্তে উঠতেই পুলিশ তাকে আটক করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, তিনি কান্নাজড়িত কণ্ঠে পুলিশকে বলেন—“দুই দিন আগে আমার মা মারা গেছেন, কাল মেজবান আছে। আমাকে এখন না ধরেন ভাই।” তবে পুলিশের হাতে ধরা পড়া ঠেকানো সম্ভব হয়নি। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, গ্রেফতারের পর তাকে থানায় এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়