শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. মোশাররফ হোসেন, বিরোধী দলের সমর্থন ◈ ক্যালিফোর্নিয়ায় এবার সরাসরি ড্রোন হামলার পরিকল্পনা ইরানের, সতর্কবার্তা এফবিআইয়ের! ◈ ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট যে ৮ মুসলিম দেশ ◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

তপু সরকার হারুন : শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ মে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

শ্রীবরদী উপজেলার পাহাড়ি সীমান্ত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী পাহাড় ও নদী ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বাবেলাকোণা, হারিয়াকোণা, গফুরের টিলা, মারিংপাড়া ও জিরো পয়েন্ট এলাকায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩৩টি মাচা, পাইপসহ অন্যান্য সরঞ্জাম এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, গত ৮ এপ্রিল জেলা প্রশাসক প্রজ্ঞাপন জারি করে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় বালু মহাল ইজারা বন্ধ ঘোষণা করেছেন। সে অনুযায়ী এসব এলাকায় বৈধ-অবৈধ কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়