শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ছাত্র আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার আসামী সোহেল গ্রেফতার 

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাবু হত্যা মামলায় আওয়ামী লীগের আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত আসামী সোহেল(৪০) উপজেলার উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ গ্রামের নুরুল হকের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের শাসনামলে সোহেল সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা চালাত এবং ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল  থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোতাব্বির হোসেন। পুলিশ জানায়, "পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম  সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর উপস্থিতি সনাক্ত করে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায়  দাউদকান্দি পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।"

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুনায়েত চৌধুরী জানান, " বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাবু হত্যা মামলায় ধৃত আসামী সোহেল সরকারের  সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আজ বুধবার( ১৬ এপ্রিল) মামলা নং-৩, পেনাল কোড ১৪৩/৩০২/ ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ধৃত আসামীসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আরও দুই আসামীকে কুমিল্লা বিজ্ঞ জজ আদালতে প্রেরণ করা হয়েছে। "

  • সর্বশেষ
  • জনপ্রিয়