শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৪:০১ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতিকালে সজিব হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। খবর: আরটিভি অনলাইন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় ঘটনাটি ঘটে। এতে রয়েল মিয়া নামের অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।

নিহত ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। তিনি এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজে হাটুরিয়া চালা বাজারে যাওয়ার পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগেই বনের ভেতর তাদের মোটরসাইকেল পৌঁছালে একদল ডাকাত তাদের দুজনকে গতিরোধ করে।

এ সময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতদলের সদস্যরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন।

তবে, অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মর্ডান হাসপাতালে অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক সকরে পুলিশে সোপর্দ করেছে বলেও জানান তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়