শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০২:১৭ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি প্রবাসী আকরাম শেখ ছুটিতে দেশে ফিরেই হলেন লাশ

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪৫) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার নড়াগাতি থানার চর শুকতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আকরাম শেখ উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চর শুকতাইল গ্রামের মো. হেকমত শেখের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর শুকতাইল গ্রামের হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৭টার দিকে আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে যান।

এসময় আনসার জমাদ্দার গ্রুপের ১৫ থেকে ২০ জনের দল আকরাম শেখের উপর অতর্কিত হামলা করে তাকে (আকরাম শেখ) কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
সৌদি প্রবাসী আকরাম শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, হেকমত শেখ গ্রুপের লোকজন আনসার জমাদ্দার সমর্থিতদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে  ও আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন মোটামুটি শান্ত আছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়