শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত মো. রানাকে (৪২) নওগাঁ থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রানাকে নওগাঁ থেকে আটক করে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে ভিক্টিম বাদি হয়ে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক নারীকে হেনস্তা করেন রানা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আটকের দাবি ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে যে রানা নওগাঁয় অবস্থান করছে। এরপর রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রানা রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়