শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে: ড. খন্দকার মারুফ হোসেন 

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা : বিএনপি ক্ষমতায় গেলে সুশাসনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। 

দাউদকান্দি উপজেলার বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন ও পরিচয়সভায় স্থানীয় সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদারের এক প্রশ্নোত্তরে তিনি আরও বলেন,  এই দেশকে আওয়ামী লীগ ও খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। ঘুম, খুন, লুট, মাদক ও হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ধ্বংসস্তুপে রুপ দিয়েছে। আমি বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে দাউদকান্দি সহ আমাদের নির্বাচনী এলাকায় মাদক,চাঁদাবাজ, মাদক, সকল অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে একটি শান্তির জনপদ তৈরি করা হবে।

বুধবার( ৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির উপজেলা কার্যালয়ে আগামী ৮ ফেব্রুয়ারি দাউদকান্দি বালুর মাঠে আওয়ামী নৈরাজ্য ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে বিশাল জনসভা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে ড. খন্দকার মারুফ হোসেন স্থানীয় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য রাখেন— এতে তিনি বলেন, দাউদকান্দিতে আওয়ামী দুঃশাসনের আমলে দাউদকান্দিতে তাদের দলীয় অন্তর্ঘাতে ১১ টি হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। এখনও এর একটি হত্যারও বিচার হয়নি। চাঁদাবাজি, লুট ও সন্ত্রাসীর অভায়ারণ্যে পরিণত করেছিল। এই দলটির শীর্ষ নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা আবার নতুন করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তাদের এই কর্মসূচি জনগণ প্রত্যাখান করবে। আমরা শক্ত হাতে প্রতিহত করে আওয়ামী নৈরাজ্যের জবাব দিব।

পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক মোস্তাক সরকার,সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন মোল্লা,  বিআরডিবি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর জাসাস আহ্বায়ক মোল্লা সোহেলসহ আরও অনেকে । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়