শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে এ্যাম্পুলসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৭ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ ফিরোজ হোসেন (৪৭) নামের একাধিক মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফিরোজ হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার শিউলি বেগমের স্বামী ও পুতুলের জামাই।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার জনৈক জাহাঙ্গীরের বসত বাড়ির সামনে ইটের রাস্তার উপর এ্যাম্পুল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল ধৃত ফিরোজ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে মাদকদ্রব্য ৩৭ পিস এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃর নামে ইতিপূর্বে ৮টি মাদক মামলা রয়েছে। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়