শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা আ.লীগ নেতা সেনাবাহিনীর হাতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর মোগলটুলী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কবির শিকদারের বাসভবনে অভিযান চালায় সেনাবাহিনী। তিনি মহানগর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। 

গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪টি মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনী কবির শিকদারকে গ্রেফতারের পর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তিনি সম্প্রতি আওয়ামী লীগকে সংগঠিত করার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তাছাড়া নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে তার বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়