শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, গুরুত্বর আহত ৮ জন

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন গুরুত্বর আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ভাগদী কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ট্রাক চালক শরিয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাস চালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাস যাত্রী পঞ্চগড়ের
হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার
আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুৃমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা সড়কে পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রæতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা
দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহি বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সাথে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চালকসহ আট
যাত্রী। পরে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মো: বেলাল আহমেদ জানান, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক চালক সালাউদ্দিন ও বাস চালক আশরাফুল ইসলামের অবস্থা আশংকাজনক।
এছাড়াও বাসের আরও ছয়যাত্রীর অবস্থাও গুরুতর। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

  • সর্বশেষ