শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনভর খোঁজাখুঁজি পর ভোরে রাস্তার পাশে পাওয়া গেল শিশু সাফওয়ানের লাশ

শামীম মীর গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।
 
সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন দাদা বারেক শিকদার। আজ ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
 
গৌরনদী সরিকল তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
 
এ দিকে, শিশুটির লাশ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অধিকাংশ সাফওয়ানের মৃত্যুকে স্বাভাবিক নয় বলে মনে করছেন। তারা এই মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
  • সর্বশেষ