শিরোনাম
◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে কাউসার আলী (৫০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে।

নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোরকরে তুলে নিয়ে যায়। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামী।

কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি। কি কারণে কারা হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।

  • সর্বশেষ