শিরোনাম
◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ ◈ মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ ত্রাণ, চিকিৎসা ও উদ্ধারকাজে গাফিলতি নয়, কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‎আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত‎: শিক্ষামন্ত্রী ◈ বন্যার ভয়াবহতা: ৫১ প্রাণহানি, পানিবন্দি আড়াই লাখের বেশি পরিবার ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ: আমিনবাজার ও মাতুয়াইল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ◈ ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল, নিরাপত্তা সতর্কতা জারি কয়েক দেশে

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি : সারজিস আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের একটা পর্ব গিয়েছে মাত্র। দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। যত দিন না আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যত দিন না এই দেশ সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, তত দিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’ লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগ বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি, এই স্পিড যদি থাকে; তাহলে এই ধাক্কায় আজকের ৫০০ তরুণ ওই তথাকথিত ৫০ হাজার রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে।’

তিনি বলেন, ‘আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে, একটা চেইন অব কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে।

আমরা যদি এটা করতে পারি, তাহলে আজকে এই লালমোহনের ঢাল থেকে নতুন যে স্পিডের সূচনা হবে; নতুন বিপ্লবের সূচনা হবে।’

সারজিস বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই বিপ্লব দ্বীপজেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পাব আগামীর বাংলাদেশে।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ লালমোহনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়