শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

এন এ মুরাদ,মুরাদনগর, কুমিল্লা: মুরাদনগর কুমিল্লার  মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে অনুমোদনহীন ইট ভাটা স্থাপন,   ইট প্রস্তুত, ও পরিবেশের আইন লঙ্ঘন করায় এম.বি.আই নামক  ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা  ও  ফিল্ডের চিমনি ভেঙে দেয় প্রশাসন।  

বৃহষ্পতিবার বিকেল ৩ টায় এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। 
জানা যায়, পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে  ইটভাটা স্থাপন  ও ইট প্রস্তুত করার দায়ে ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি এম.বি.আই ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শাহাদাৎ  হোসেন ।  এসময় তিনি এম. বি. আই ইটভাটাকে একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করেন এবং  ইটভাটাটির অনুমোদন না থাকায়  ভেকু দিয়ে ভাটার  চিমনি ভেঙে দেওয়া হয়। 

এসময়  উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা  সহকারী কমিশনার( ভূমি) সাকিব হাসান খান।  আইন শৃঙ্খলা পরিস্থিতি  বজায় রাখতে উপস্থিত  ছিলেন  বাংলাদেশ সেনা সদস্যের একটি টিম  ও মুরাদনগর থানা পুলিশ। এতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি।  

এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, “ অবৈধ ব্রিকস , কৃষি জমির মাটি ও পরিবেশ  রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়