শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালতলীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

কাওসার হামিদ,তালতলী বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২২)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মীরাবাড়ির সামনে ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয় । মৃত আব্দুর রহমান ওই এলাকার আউয়াল শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া মীরাবাড়ির সামনে সকাল বেলা নিজেদের ধান খেক্ষ দেখতে যায় আব্দুর রহমান। এরপরে তিনি আর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। দুপুর ২টার দিকে ছোটভাই ইশা সিকদার ধান ক্ষেতে মৃত ভাইকে দেখতে পেয়ে স্বজনদের জানায়। পরে স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই এলাকায় সাপের উপদ্রব বেশি থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের দংশনে মারা গেছে বলে স্থানীয়রা
ধারণা করছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ইমরান আলম বলেন,খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশ করে লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে। শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো বিষক্রিয়ায় মৃত্যু মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়