শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:১৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআইসহ ৬ জন

চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এক এএসআইসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান একটি জাতীয় দৈনিককে বলেন, কারাগারে পাঠানো ছয়জন হলেন নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়া, তাঁর সহযোগী জয়নাল আবেদীন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।

পুলিশ সূত্র জানায়, ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নগরের বাকলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলামের সই করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ছয়জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।

ছয় আসামিকে আদালতে পাঠানো নথিতে বলা হয়, ঘটনার ভুক্তভোগী ওই বাসার ভাড়াটে মামলা করতে দেরি হওয়ায় ছয়জনকে জিডি মূলে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

ঘটনার বিষয়ে আজ সকাল থেকে বাকলিয়া থানা ও নগর পুলিশের উপকমিশনার গণমাধ্যম রইস উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে প্রথমে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। পরে সন্ধ্যায় রইস উদ্দিন জানান, বাকলিয়ার বিষয়ে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়