শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৫ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যা বললেন সারজিস আলম (ভিডিও)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। তিক্ততার হবে কি না, তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়ায় ব্যক্তিগত সফরে এসে সারজিস আলম সাংবাদিকের এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বগুড়ায় আমি প্রথম এসেছি। বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে, ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারণেই ১৬ বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি।’

সারজিস বলেন, বাংলাদেশের মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ। ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রোপাগান্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।

বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারসিজ আলম পারিবারিক সফরে আসেন। সঙ্গে তাঁর মা–বাবা ছিলেন।

সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগেই বলেন, ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যে বাড়িতে তিনি এসেছিলেন সেই বাড়ির মালিক মোহাম্মদ আলীও এ বিষয়ে মুখ খোলেননি। উৎস: আজকের পত্রিকা ও সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়