শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আরমান কবীর : টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তারা সবাই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর লিংক রোডে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী বাজার সংলগ্ন চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ নাবিল পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে। আহতরা হলেন- ভূঞাপুর উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে তিন বন্ধু যমুনাসেতু বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে পৌঁছলে তাদের সামনে থাকা একটি অটোরিক্সাকে পেছন থেকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়।

এতে তিনজনের মধ্যে শাহরুখ আকন্দের মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন। পরে নিহত ও আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরদিকে, নিহত নাবিলের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়