শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনী হানাদার মুক্ত দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ 

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ৬ ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয়। দিনটিকে স্মরণ করতে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ফেনী মুক্ত দিবস। আর নানা আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শুক্রবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সাইফুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিট, রাজনৈতিক, সামাজিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমুহ পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে। 

৬ ডিসেম্বর কেমন ছিলো সেই দিনের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা। তারা বলেন, আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠে। ভবিষ্যতে যেন কোন ব্যক্তি কিংবা রাজনৈতিক দল ক্ষমতার আড়ালে ফ্যাসিষ্ট হয়ে উঠতে না পারে সেদিকে সজাগ থাকবে।

মুক্তিযোদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন শেষে বিভিন্ন সংগঠনের র‍্যালী প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন বীর মুক্তিযোদ্ধারা ফেনীকে পাকহানাদার মুক্ত করেছিলো। দিনটিকে আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচিতে পালন করেছি। সেদিন ফেনীর বীর মুক্তিযোদ্ধারা যে অসামান্য বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন সেটিকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়