শিরোনাম
◈ ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা, ঐতিহাসিক রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় শিশু সহ ৪৭জন আটক 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর অঞ্চলের  সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে শিশু নারীসহ ৪৭জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।   

শনিবার (৩০নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন(৫৮বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তি জানান, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি আভিধানিক দল সুগঠিত হয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিক্তিতে রাতভর মহেশপুর উপজেলার মাটিলা,খোসালপুর,পালিয়ানপুর,বাগাডাংগা, শ্যামকুড় এবং লড়াইগাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।এ অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে শিশু সহ মোট ৪৭ জন বাংলাদেশী নাগরিক কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে নারী ১২নারী,পুরুষ  ১৯ জন সহ ১৬জন শিশু  রয়েছে।  আটককৃত ব্যাক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটককৃতদের মধ্যে একাধিক ব্যাক্তি ইতিপূর্বে ও ৫৮ বিজিবির টহল দলের নিকট ধরা পরেছিলেন। আটককৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।  

উল্লেখ্য,২০২৪ সালের  ৫ আগষ্টের পর ৩০ নভেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্ত  দিয়ে  ভারতে অনুপ্রবেশের দায়ে সর্বমোট ৩৩১জন কে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়