শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:০৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব মহিলা লীগ নেত্রী লাকীর লাশ উদ্ধার, যা বললেন নিহতের বোন 

গাজীপুরের টঙ্গীতে এক যুব মহিলা লীগ নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

নিহত নেত্রীর নাম তানজিলা খানম লাকী (৩৪) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনার পর স্বামী সুমন পলাতক রয়েছেন।

তিনি বগুড়ার নন্দীপাড়া থানার দমদমা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

যুব মহিলা লীগ এ নেত্রী আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সংসারে দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

নিহতের বোন পুতুল জানান, পারিবারিক কলহের জেরে গত কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে মতবিরোধ চলছিল লাকীর। বুধবার রাতে ফের স্বামী সুমনের সঙ্গে লাকীর মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জেরে ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এঘটনার পরেই স্বামী বাসা থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে আসল রহস্য। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়