শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১১:১৭ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সনত চক্র বর্ত্তী ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মোফাজ্জেল ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সোমবার (৭ অক্টোবর) বিকেলে শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, মোফাজ্জেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় তিনি বালু ও ভূমিদস্যু হিসেবেও পরিচিত। ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১৪ সেপ্টেম্বর নর্থ চ্যানেল ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আবুল কাশেম বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। ওই মামলায় নর্থ চ্যানেলের ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়।

তিনি আরও জানান, নিয়মিত মামলার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে ফরিদপুর আদালতে পাঠানো হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়