শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৯ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়কদের কোন্দলে নরসিংদীতে সভা না করেই ফিরলেন সারজিস আলম (ভিডিও)

নরসিংদীতে সভার নির্ধারিত স্থান নিয়ে দুটি পক্ষের কোন্দলের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সভা করতে পারেননি। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নরসিংদী শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে ছাত্র-নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা ছিল তার। কিন্তু অপর একটি পক্ষ সভার স্থান পরিবর্তন করে নরসিংদী সরকারি কলেজ মাঠে সভা করার মত দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে সারজিস আলম নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন। 

অবশ্য এর আগে তিনি সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদী ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন। এর পর বেলা সাড়ে ১১টায় নরসিংদীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন। 

সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে, নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতিদ্রুতই আবার নরসিংদীতে আসবেন বলে জানিয়েছে সারজিস আলম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়