শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ 

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনসহ মোট তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন,শহরের ইবি রোডের সফর ডিলালের ছেলে রইজ উদ্দিন ও তার ছেলে রিপু ও সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শাহার ছেলে চন্দ্র শেখর। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস  নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজন ও আহত আটজনকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়