শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৪, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানজট নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ওপর হামলা, গণপিটুনিতে নিহত হামলাকারী

কুমিল্লার দাউদকান্দিতে যানজট নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মাহবুব আলম (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে। সূত্র : কালেরকন্ঠ

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম এই ওই ব্যক্তির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহবুব পাশের তিতাস উপজেলার লালপুর গ্রামের মনু মিয়ার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকাল থেকে দাউদকান্দির গৌরীপুর বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিয়ন্ত্রণে কাজ করে শিক্ষার্থীরা।

এদিন দুপুর ২টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে চাপাতি দিয়ে ছাত্রদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন মাহবুব আলম। এ সময় শিক্ষার্থী শামীম, কারীম, আবদুল্লাহ, সাইফ, নেওয়াজ শরীফ ও সিমু ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হামলাকারী যুবক মাহবুবকে সিএনজি অটোরিকশাসহ গৌরীপুর পশ্চিম বাজারে আটক করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তিনি গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়