শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে আনন্দ মিছিল

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: [২] পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ খবরে বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনস্রোত নিয়ে আনন্দ মিছিল উদ্‌যাপন করছে সিরাজগঞ্জের ছাত্র-জনতা। 

[৩] সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টায় সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় এ আনন্দ মিছিলে অংশ নিতে সর্বস্তরের মানুষ যোগ দেন। শহরের বিভিন্ন অলিগলি থেকে এ মিছিল বের হয়। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেল ও গাড়িতে করে এসে মিছিলে অংশ নেন। পরে শহরের মুজিব সড়ক ও এসএস রোড প্রদক্ষিণ করে তারা। 

[৪] মিছিলে শিক্ষার্থী, চাকরিজীবী, বিএনপি-জামায়াতের নেতাকর্মী, শিশু, নারী, বয়োবৃদ্ধ সব বয়সীদের অংশ নিতে দেখা গেছে। 

[৫] এর আগে বিভিন্ন স্থান থেকে আসা মিছিল খন্ড খন্ড মিছিল গুলো বাজার স্টেশন এলাকায় জড়ো হয়। অল্প সময়ের মধ্যে লাখ লাখ জনতার স্রোত দেখা গেছে। এ সময় বাজার স্টেশন এলাকার কেন্দীয় শহীদ মিনারের কাছে গিয়ে অনেকেই স্বাধীন স্বাধীন স্লোগান দেন। শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ এ স্লোগান দিতে থাকেন।  

[৬] শহরের বাজার স্টেশন এলাকায় সেনাবাহিনী কয়েকটি গাড়ি যাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্রদের হাত মিলাতেও দেখা গেছে। 

[৭] সিরাজগঞ্জ সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর মেহেদী বলেন, আমাদের এক দফা আন্দোলন সফল হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে, দেশ ছেড়ে পালিয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ