শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার পদত্যাগে লক্ষ্মীপুরে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে লক্ষ্মীপুরে বিজয় মিছিল করছে সাধারণ জনগণ। এর আগে চকবাজার জামে মসজিদ এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে। 

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা।

বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ। 

বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার পেস্টুন ভাঙচুর করা হয়। উত্তর তেমুহনী এলাকায় আওয়ামী লীগের ব্যানার পেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর জুড়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে সরকার বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়