শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা: [২] পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

[৩] বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা কুয়াকাটা জিড়ো পয়েন্ট থেকে পূর্বদিকে ঝাউবন এলাকায় অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে নৌপুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। 

[৪] নৌপুলিশ পরিদর্শক (নিঃ) মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্র ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় উদঘাটনের চেষ্টা করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে জেলে হতে পারে। তবে বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে, একারণে শরীরের চামড়া খসে গিয়েছে। 

[৫] মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, এখনি পরিচয় নিশ্চিত করা যায় নি। কুয়াকাটা নৌপুলিশ বাদী হয়ে মহিপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়