শিরোনাম
◈ ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা, ঐতিহাসিক রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে গুলিতে নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, আহত শতাধিক

নিহত তাহমিদ

সানজিদা রুমা, নরসিংদী: [২] জেলখানা মোড়ে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তাহমিদ নামে এক ছাত্র নিহত হয়েছে। 

[৩] তাহমিদ নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের ডা. রফিকুল ইসলামের ছেলে। সে নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস (এনকেএম) নবম শ্রেণীর শিক্ষার্থী। 

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় কোটা আন্দোলনকারীরা জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের সংঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় তাহমিদের বুকে গুলি লাগে। এসময় সহপাঠিরা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

[৫] প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এরপর তাহমিদের মরদেহ নিয়ে মহাসড়কে পুনরায় অবস্থান করে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে। এছাড়াও গুলি ও টিয়াশেল নিক্ষেপে প্রায় শতাধিক ছাত্র জনতা আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতাল’সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। 

[৬] এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়