শিরোনাম
◈ মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় একাধিক নতুন নাম ◈ ইরানে ট্রাম্পের ‘মহাপরিকল্পনা’ কি স্থল অভিযানের প্রস্তুতি? ◈ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা বাপ্পি আটক ◈ সরকারের ৫ মাস পূর্তি: শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ দেশের যেসব অঞ্চলে সকালের মধ্যেই ঝড় হতে পারে  ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন বক্তব্য ◈ এটা রাজনৈতিক মঞ্চ নয়, যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: ছাত্রদল নেতাকে কুমিল্লার পুলিশ সুপারের কড়া জবাব ◈ ভারতীয় নাগরিক রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইনের অভিযোগ, দেশে ফিরতে ঘুরছে পথে পথে ◈ ২০ জুলাইয়ের যমুনা বৈঠক পিছোতে পারে, তবে প্রস্তুতি পুরোদমে ◈ জিম্বাবু‌য়ে‌কে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় বাংলা‌দেশ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৯:৫৫ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে দুইটি শিল্প কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] সিদ্ধিরগঞ্জে দুইটি শিল্প কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে কারখানা দুটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিন মিয়ার নেতৃত্বে রবিবার (১৪ জুলাই) দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি কাঠপট্টি ও ঝুটপট্টি এলাকার দুইটি স্পটে এই অভিযান পরিচালিত হয়।

[৪] এসময় জালকুড়ি ডাইং কারখানা ও সাকিব ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে সীলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এ সময় দুই কারখানা থেকে জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার।

[৫] একই সাথে অবৈধ সংযোগ স্থাপনের দায়ে এই দুই কারখানাকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিইষ্টেট।

[৬] আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলি মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান ও ফতুল্লা শাখা ব্যবস্থাপক প্রকৌশলি মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।

[৭] তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোং লিমিটেড এর নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলি মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান থাকবে। অবৈধ সংযোগ প্রদানকারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়