শিরোনাম
◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ২২

ইফতেখার আলম, রাজশাহী: [২] রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনালে চলছিল জুয়ার বোর্ড, দৈনিক লক্ষ লক্ষ টাকার খেলা হতো ওই স্থানে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২২ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। 

[৩] এসময় ২২ জন জুয়ারি আটক হলেও কৌশলে পালিয়ে যায় শ্রমিক নেতা আরিফ। জুয়া খেলার সরঞ্জাম ও দুটি মোটরসাইকেলসহ নগদ ১,৮৫,৩৭০ টাকা জব্দ করা হয়। 

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালিয়া থানাধীন শিরোইল স্টেশন পাড়া এলাকার মোঃ সেলিম রেজা (৩৮), ঘোড়ামারা রায়পাড়া এলাকার মোঃ হাবিবুর রহমান বিপ্লব (৪২), পাঠানপাড়া এলাকার মোঃ আলীউল আজিম(৪২), রানীনগর হাদীর মোড় এলাকার মোঃ সোহেল রানা (৩৫), সপুরা এলাকার মোঃ মেহেদী হাসান দীপু ( ৩৬), বর্ণালী আমবাগান এলাকার  মোঃ আঃ রশিদ (৪৩), শিরোইল মোল্লা মিল এলাকার মোঃ শফিকুল ইসলাম (৪৫), শিরোইল স্টেশনপাড়া এলাকার মোঃ সাগর শেখ (৪২), হোসনিগঞ্জ এলাকার মোঃ বেলাল হোসেন (৫২)। 

[৫] এছাড়া চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ ছামিউল ইসলাম জনি (৩২), আসাম কলোনি বউবাজার এলাকার মোঃ খোকন (৫০), শিরোইল কলোনি এলাকার মোঃ শাহীন আলী (৪৩), একই এলাকার মোঃ হাবিবুর রহামন (৫৮), ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ গিয়াস উদ্দিন (৪৫), হাজরাপুর ডাবতলা এলাকার মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩৮)। শাহমখদুম থানাধীন বড় বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকার মোঃ সম্রাট (২৮)। নওগাঁ থানাধীন নাপিতপাড়া এলাকার শ্রী দীপক কুমার সরকার (৩৫), চারঘাট থানাধীন মুক্তারপুর এলাকার মোঃ মাসুদ রানা (৩৮), কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া চার খোটার মোড় এলাকার মোঃ হায়দার আলী (৬২), মধুসূদনপুর এলাকার মোঃ রফিকুল ইসলাম (৩৭), ও রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার মোঃ জিয়াউর রহমান(৩৪)। 

[৬] আজ বুধবার (১০জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রাজশাহীর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আরিফের নেতৃত্বে শিরোইল ঢাকা বাস টার্মিনালের গৌধুলি মার্কেটে জুয়া পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে নগদ টাকা, দুটি মোটরসাইকেল ও জুয়া খেলার সরঞ্জামসহ ২২ জন জুয়ারিকে আটক করা হয়।

[৭] এছাড়া গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানায়, জুয়া আসরের মুল হোতা আরিফ শেখ। তার তত্বাবধানে ঘটনাস্থলে তাহারা প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা নিয়মিত জুয়া খেলে এবং এর ধারাবাহিকতায় ঘটনার সময়ও জুয়া খেলছিল বলে স্বীকার করে। 

[৮] জুয়া বোর্ড মালিক আরিফ শেখকে পলাতক এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়