শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে ১৩২ কেজি হরিণের মাংস ফেলে পালালো শিকারিরা 

জাফর ইকবাল, খুলনা: [২] সুন্দরবনে বন রক্ষীদের দেখে বস্তা ভর্তি হরিণের  মাংস ও নৌকা ফেলে পালালো কয়েকজন হরিণ শিকারি। এসময় ৬ বস্তায় ১৩২ কেজি মাংস ও ১ নৌকা জব্দ করে বন বিভাগের সদস্যরা।

[৩] মঙ্গলবার ( ১১ জুন) ভোর রাতে পশ্চিম সুন্দরবনের শাকবাড়িয়া টহল ফাঁড়ির চালকি খাল এলাকায় কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তা ভর্তি মাংস ও নৌকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরা  শিকারিকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

[৪] কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, সুন্দরবন থেকে একদল হরিণ শিকারি বনের মায়াবী হরিণ জবাই করে তা নৌকা যোগে লোকালয়ে নিয়ে যাচ্ছে এমন খবর আসে বন বিভাগের কাছে। সাথে সাথেই কয়েকজন বন রক্ষীদের সাথে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা। 

[৫] তিনি আরও জানান, তখন হরিণ শিকারিদের রেখে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকাসহ ৬ টি বস্তায় রাখা ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে হরিণ শিকারের সাথে সংশ্লিষ্ট কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বন রক্ষীরা বলে জানায় স্টেশন কর্মকর্তা। এবিষয়ে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়