শিরোনাম
◈ ইরানকে রুখতে এবার বিশ্বনেতাদের কাছে সাহায্য চাইলেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [২] জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের (১৮৯৫) নির্বাচন ও শ্রম আইনে বেতনভাতা বৃদ্ধি এবং শ্রমিকদেরকে হয়রানির মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক ও পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে  কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছে। 

[৩] সোমবার দুপুরে গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে এ বিক্ষোভ করেন শ্রমিক নেতা ও শ্রমজীবীরা।

[৪] ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মীর নাঈম, সিনিয়র শ্রমিক সেলিম, শহীদ মোড়ল, সোহাগ মিয়া, জাকির, আনুয়ার, রুবেল, বাবু প্রমুখ। 

[৫] এ সময় সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে বিক্ষোভ করেন।

[৬] শ্রমিকরা বলেন, শ্রমিকদেরকে মানোন্নয়ন এবং তাদের বেতনভাতা বৃদ্ধি করে নাই কোম্পানি। তাদের দাবি, সরকারি চার্ট হিসেবে তাদেরকে বেতন দেওয়া হোক। 

[৭] শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি জানান। তাদের দাবি  না মানলে ঈদের পরে শ্রমিক আন্দোলন চালিয়ে চাওয়ার ঘোষণা দেয় শ্রমিক নেতারা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়