শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ বোট জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় জড়িত ৪ মাদক কারবারিকে আটক করা হয়।

[৩] শনিবার (১৮ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

[৪] তিনি বলেন, শনিবার (১৮ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টর্চ ও বাঁশির মাধ্যমে বোটটিকে থামার সংকেত দেয়। সন্দেহভাজন ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত মিয়ানমার জলসীমায় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বোটটি জব্দ করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা, ২টি মোবাইল ফোন জব্দ ও ৪ মাদক কারবারিকে আটক করা হয়। 

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় আটকরা সবাই টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী গ্রামের বাসিন্দা।

[৬] আটকরা হলেন- মো রফিক (১৪), আবু তাহের (২০), মো. ইব্রাহিম (২৬) ও মো. ফারহান (২৪)।

[৭] তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়