শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০১:৩৪ রাত
আপডেট : ১৭ মে, ২০২৪, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত পৌঁনে ১১টার দিকে টঙ্গীর সিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার।

তিনি বলেন, কারখানাটিতে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আগুনের খবর পেয়ে প্রায় এক ঘন্টা যাবত আমাদের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ আব্দুল হামিদ লিচু মিয়ার প্লাস্টিক কারখানার ভেতরে ধোয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানা মালিক আব্দুল হামিদ লিচু মিয়া গণমাধ্যমকে বলেন, কারখানাটিতে প্লাস্টিকের বস্তা ও বিভিন্ন বোতল গলিয়ে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আগুনে কারখানার মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়