শিরোনাম
◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন ◈ ইরান থেকে মার্কিন পাইলটকে যেভাবে উদ্ধার করা হলো, ‘দুঃসাহসিক’ অভিযানের বর্ণনা দিলেন ট্রাম্প ◈ হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে হা‌রি‌য়ে এফএ কা‌পের ‌সে‌মিফাইনা‌লে ম্যানচেস্টার সি‌টি ◈ মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদের হার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

সাবেত আহমেদ, গোপালগঞ্জ: [২] গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে চলছে তীব্র তাপপ্রবাহ। তাই বৃষ্টির আশায় ইমাম পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ইসতিসকার নামাজের।

[৩] বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর ঈদগাহ ময়দানে এ ইসতিসকার নামাজে অংশ নিতে হাজির হয় কয়েক হাজার নানা বয়সের মুসল্লী। 

[৪] এ নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

[৫] গত দু’সপ্তাহ ধরে গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ৩৭ থেকে ৪১ ডিগ্রী তাপমাত্রা উঠা-নামা করছে। এতে মানুষসহ অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণিকূলও। তাপপ্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে সাধারণ মানুষের। মাঠে কাজ করা দুর্বিষহ হয়ে পড়েছে কৃষকের। পাশাপাশি শ্রমিক ও দিনমজুরি করে সংসার চালান যারা; তাদেরও নিয়মিত বাইরে বের হতে হচ্ছে তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে। আর বৃষ্টি না হওয়ায় প্রকৃতি রুক্ষ হয়ে পড়ায় এ দুর্ভোগ বেড়েছে কয়েকগুন। 

[৬] তাই প্রচন্ড দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইসতিসকার নামাজ। নামাজ শেষে পাপ আর ভুল-ত্রুটি মাফ চাওয়াসহ বিশ্বের সকল মুসলিমদের শান্তিকামনা করে বৃষ্টির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে রহমতের বৃষ্টি বর্ষণ করে দুর্ভোগ কমিয়ে দিবে এমনটিই বিশ্বাস করেন এখানে আসা মুসল্লীরা। তাপপ্রবাহে জেলার জনজীবনে ছন্দপতন হয়েছে। 

[৭] গুনাহর কারণে এমন বিপর্যয় হয়েছে মনে করে শেখ হাফিজুর রহমান বলেন, আল্লাহ সকল গুনাহ মাফ করে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। 

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়